সংবাদ শিরোনাম ::
​ঝালকাঠির ভিমরুলীতে নদীতে ঝাঁপ দিয়ে কিশোর নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ​ জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয়: ডা. জাহিদ ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঝালকাঠিতে ভবনে ডাকাতি ও হাত-পা বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার দর্শনায় জেলা জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত লিবিয়ায় মুক্তিপণের বিনিময়ে মুক্ত হলেও দেশে ফিরতে পারছেন না আসাদুল উজিরপুরে ইউএনও’র উপহার পেয়ে সংগ্রামী রিয়াজের মুখে হাসি বাবুগঞ্জে বিএনপি নেতাসহ চার জনের বিরুদ্ধে মামলা, তিনজন গ্রেপ্তার ঝালকাঠি শহরের গুরুধামে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার অবহেলায় নষ্ট হচ্ছে সাড়ে ৫০০ বছরের ঘোড়াঘাটের সুরা মসজিদ

ঝালকাঠিতে ভবনে ডাকাতি ও হাত-পা বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ১০:৫১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টিএনটি রোড এলাকায় একটি তিনতলা ভবনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় হাত-পা বাঁধা ও মাথায় বস্তা পরানো অবস্থায় মলিনা রায় (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ডাকাতরা ভবনের তিনটি ফ্ল্যাটের তালা ভেঙে মালামাল লুট করেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত মলিনা রায় ওই ভবনের নিচতলার ভাড়াটিয়া ও রতন রায়ের স্ত্রী। জানা গেছে, রতন রায় কর্মসূত্রে ঢাকায় থাকেন। শুক্রবার শ্রী শ্রী জগন্নাথদেবের মহোৎসব উপলক্ষে ভবনের অন্যান্য বাসিন্দারা ভিমরুলী ও কৃত্তিপাশার রথযাত্রায় অংশ নিতে সকালে বাড়ির বাইরে যান। বাড়িতে মলিনা রায় একাই ছিলেন।
রাত পৌনে ৮টার দিকে বাসিন্দারা ফিরে এসে ভবনের নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত প্রতিটি ফ্ল্যাটের দরজার তালা ভাঙা দেখতে পান। এরপর মলিনা রায়ের মেয়ে পূজা রায় বাসার ভেতরে ঢুকে মাকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা পরানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মলিনা রায়কে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবনের মালিক তপন হালদার জানান, তারা সবাই রথযাত্রায় গিয়েছিলেন। ফিরে এসে দেখেন নিচতলার ভাড়াটিয়ার বাসা থেকে শুরু করে দ্বিতীয় ও তৃতীয় তলার বাসাগুলোতে তালা ভেঙে সবকিছু তছনছ করা হয়েছে।
তৃতীয় তলার ভাড়াটিয়া পল্লবী বড়াল বলেন, “ফিরে এসে দেখি নিচতলায় এক নারীকে হত্যা করা হয়েছে। পাশাপাশি আমার ও বাড়ির মালিকের বাসা থেকে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে।”

খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস.এম. বায়জীদ ইবনে আকবর ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, চুরির সময় ওই নারীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। মরদেহ বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে ভবনে ডাকাতি ও হাত-পা বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে ভবনে ডাকাতি ও হাত-পা বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৫১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬