সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয়: ডা. জাহিদ

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই-আগস্টের গণআন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড.এম জাহিদ হোসেন।
তিনি বলেন, এই আন্দোলনের অর্জন কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নয়, বরং গোটা জাতির সম্মিলিত অর্জন। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, জুলাই আন্দোলনে আবু সাঈদের আত্মত্যাগ ছিল দীর্ঘ ১৭ বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। আর ২০২৪ সালের ৫ আগস্টের মধ্য দিয়ে সেই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে। তাই এ অর্জনের মালিকানা কোনো ব্যক্তি বা দলের নয়, দেশের মানুষের।

আওয়ামী লীগের সমালোচনা করে মন্ত্রী বলেন, স্বাধীনতার কৃতিত্ব এককভাবে দাবি করার পরিণতি দলটিকে ভোগ করতে হয়েছে। একইভাবে ২০২৪ সালের আন্দোলনের অর্জন নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে যারা চেয়েছিল, জনগণ ভোটের মাধ্যমে তাদের জবাব দিয়েছে এবং বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে।
মন্ত্রী বলেন, বিএনপি কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়েই এগোতে চায়। জনগণ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিলেও জনগণের মতামতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিভক্তির সুযোগ নিয়েই ষড়্‌যন্ত্রকারীরা সক্রিয় হয়। বেহুলা-লখিন্দরের গল্পের উদাহরণ টেনে তিনি বলেন, ছোট একটি ফাটল যেমন বড় সর্বনাশ ডেকে আনতে পারে, তেমনি রাজনৈতিক বিভক্তিও দেশের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান, সার্কেল এএসপি আ ন ম নিয়ামত উল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী এবং পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন বক্তব্য দেন।

পরে ১৯০ জন কৃষকের মধ্যে গাছের চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এছাড়া চাম্পাতলী সড়কের উদ্বোধন, ২৭৭ শিশুর মধ্যে চার্জার ফ্যান বিতরণ কর্মসূচির উদ্বোধন এবং শ্রেষ্ঠ নার্সারি হিসেবে বিসমিল্লাহ নার্সারির স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমের হাতে ক্রেস্ট তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয়: ডা. জাহিদ

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয়: ডা. জাহিদ

আপডেট সময় : ১০:৫৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬