সংবাদ শিরোনাম ::
মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন ঝালকাঠিতে কচু গাছের ডাল ভাঙাকে কেন্দ্র করে মারামারি, পুলিশ সুপারের কাছে অভিযোগ ও সালিশ নিয়ে বিতর্ক কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’ দর্শনায় চাঁদাবাজির অভিযোগে ছেলের নাম জড়ানোয় সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ভিডিও কলে প্রেমিকের সঙ্গে কথা বলার পর তরুণীর আত্মহত্যা মিটার নেই, অথচ গ্রাহকের নামে এসেছে ৬৯২ টাকার বিল ঘোড়াঘাটে ছদ্মবেশে মাদক পাচার ২২০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

উজিরপুরে ইউএনও'র উপহার পেয়ে সংগ্রামী রিয়াজের মুখে হাসি

উজিরপুরে ইউএনও’র উপহার পেয়ে সংগ্রামী রিয়াজের মুখে হাসি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জীবনযুদ্ধ যেন থামতেই চায় না রিয়াজের। শারীরিক অসুস্থতাকে সঙ্গী করেই প্রতিদিন কাঁধে ঝালমুড়ির বোঝা নিয়ে গ্রাম থেকে গ্রামে ঘুরে জীবিকা নির্বাহ করতেন তিনি। সেই সংগ্রামী জীবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা অসংখ্য মানুষের হৃদয় স্পর্শ করে।

বিষয়টি নজরে আসে বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজার। এরপর তিনি অসহায় রিয়াজের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উজিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রিয়াজের কাছে একটি নতুন ভ্যান হস্তান্তর করেছেন ইউএনও মো. আলী সুজা। এই ভ্যানের মাধ্যমে রিয়াজ এখন আরও সহজে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারবেন।

ইউএনও মো. আলী সুজা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একজন মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারলে সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

ভ্যান পেয়ে আবেগাপ্লুত রিয়াজ উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এতোদিন অসুস্থ শরীর নিয়ে কাঁধে ঝালমুড়ি বহন করে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে হতো। এতে অনেক কষ্ট হতো। এখন ভ্যান পাওয়ায় ব্যবসা পরিচালনা সহজ হবে এবং আয়ও বাড়বে।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, একজন অসহায় মানুষের জীবনসংগ্রামে এ ধরনের সহযোগিতা নিঃসন্দেহে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আশা করেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনও এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসবেন।

উজিরপুর উপজেলা প্রশাসনের এই উদ্যোগ প্রমাণ করেছে একটি ছোট্ট সহায়তাও একজন সংগ্রামী মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উজিরপুরে ইউএনও'র উপহার পেয়ে সংগ্রামী রিয়াজের মুখে হাসি

উজিরপুরে ইউএনও’র উপহার পেয়ে সংগ্রামী রিয়াজের মুখে হাসি

আপডেট সময় : ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬