সংবাদ শিরোনাম ::
আদালতের আদেশ অমান্য করে শিক্ষকের জমিতে ধান রোপণের অভিযোগ। বিজয়নগরে চুরি বাড়ার নেপথ্যে ভাঙারি দোকান, নজরদারির দাবি স্থানীয়দের ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপি ও মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজাপুরে মাদক সেবনের আখড়ায় অভিযান: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা চুয়াডাঙ্গায় ১ও ২ আসনের এমপির বৃক্ষরোপণ উদ্বোধন তেঁতুলিয়ায় চা-বাগান দখলকে কেন্দ্র করে বিধবাকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি হেরোইন ও ইয়াবার বিকল্প এখন ব্যাথা নাশক ট্যাপেন্টাডল ট্যাবলেট বাবুগঞ্জে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শোক কর্মসূচি, নেতৃত্বে সরদার খালেদ হোসেন স্বপন কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ।

বিজয়নগরে ১৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৩৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (১১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বিজয়নগর থানার এসআই জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া জামে মসজিদের সামনে পাকা সড়কের পাশ থেকে ১৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— খোকন মিয়া (৪৫), মাধবপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা; বর্তমানে বিজয়নগরের সিঙ্গারবিল মধ্যপাড়ায় বসবাসকারী, মিলন মিয়া (২২), গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আমবাড়ি এলাকার বাসিন্দা; বর্তমানে ঢাকার দারুসসালাম থানাধীন মিরপুর-১ এলাকার সিডি কলোনি বস্তিতে বসবাসকারী এবং সোহাগ মিয়া (২৫), নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উত্তরাপুরা গ্রামের বাসিন্দা; বর্তমানে একই এলাকায় বসবাসকারী।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় এফআইআর নং-২৭, জিআর নং-২৬৭, তারিখ ১২ জুলাই ২০২৬ রুজু করা হয়েছে।

বিজয়নগর থানার পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিজয়নগরে ১৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আপডেট সময় : ০২:৩৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬