সংবাদ শিরোনাম ::
কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ. বানারীপাড়ায় যুবদলের যুগ্ম আহবায়ক সুমন সরদারের বহিস্কারাদেশ প্রত্যাহার ঝালকাঠি পৌরসভায় ১২ লাখ টাকার ৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পৌর প্রশাসক মোঃ কাওছার হোসেন বাবুগঞ্জে গাঁজা সেবনের দায়ে ৪ যুবককে কারাদণ্ড আগৈলঝাড়া শতবর্ষী ভেগাই হালদার একাডেমিতে অনিয়ম ও চরম অব্যবস্থাপনার অভিযোগ: ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থী বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন। সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধু নলছিটিতে পণ্যবাহী ট্রলারডুবি: ব্যবসায়ীদের ১০-১৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা সিলেটে প্রতিদিন বাড়ছে হামের মৃত্যুর হার, হাসপাতালে ভর্তি ৭৯ জন বাবুগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি), বিজয়নগরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জি. খালেদ হোসেন মাহবুব শ্যামল উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তারের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আলী আজম। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কমল চন্দ্র বর্ণিক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য গিয়াসউদ্দিন মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম, উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা রুবিনা আক্তার, উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন
উপসহকারী,কৃষি অফিসার, মোহাম্মদ জহিরুল ইসলাম শাহালম, এস এম রাষ্টু সরকার, মানিক সরকার, আবদুল মান্নান, এনাম খাঁ, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিউলী আক্তার, যুবদল নেতা কাসেম কিবরিয়া, আক্তার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সাঈদ খোকনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিআরডিবির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান ছায়েদ খন্দকার।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি ফুলের গাছের চারা রোপণ করা হয় এবং বিআরডিবির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন।

আপডেট সময় : ০৬:৫৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬