সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সি এম এম আদালতে তোলা হয়। এসময় আসামি পক্ষের আইনজীবী রাজু হাওলাদার পলাশ তার জামিনের আবেদন করেন। ঢাকার সি এম এম আদালতের (২৩ নং আদালত) বিচারক কামাল উদ্দিন জামিন না মঞ্জুর করে আসামী ফজলে রাব্বীকে জেল হাজতে প্রেরণ করেন। এর আগে সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরের মেট্রোরেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, দলীয় কোন পদপদবী না থাকলেও অদম্য মেধাবী,নম্র-ভদ্র ও আদর্শবান উদিয়মান ছাত্রনেতা হিসেবে পরিচিত ফজলে রাব্বী বানারীপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে ব্যাপক সক্রিয় ছিলেন। তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে যেকোন একটি পদের প্রত্যাশী ছিলেন। এদিকে দলীয় নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফজলে রাব্বীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬