সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির কারাগারে প্রেরণ
ঝালকাঠি প্রতিনিধি:
- আপডেট সময় : ০১:৩২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকিরকে (জিএস জাকির) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২৯ জুন) ঝালকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক এইচ এম কবির হোসেন তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জিআর-২০৫/২৪ (ঝালকাঠি) নম্বর মামলায় তাকে আদালতে হাজির করা হয়।
এর আগে, গত ১৮ জুন ২০২৬ তারিখে ঢাকার পিজি হাসপাতাল এলাকা থেকে নিউমার্কেট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঝালকাঠি জেলা কারাগারে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, আজ তাকে আদালতে হাজির করার সময় আদালত প্রাঙ্গণে পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।




















