সংবাদ শিরোনাম ::
নলছিটিতে পৌর কৃষকদলের সহ সভাপতি হানিফ পুলিশের অভিযানে আটক
ঝালকাঠি প্রতিনিধি:
- আপডেট সময় : ০৬:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ১৯৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি নলছিটিতে বিশেষ অভিযানে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার আসামি ও পৌর কৃষকলীগের সহ-সভাপতি হানিফ হাওলাদারকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) দুপুরে ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার বাইপাস সড়ক চৌমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত হানিফ হাওলাদার (৬৫) নলছিটি উপজেলার মালিপুর এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে।
নলছিটি থানা সূত্রে জানা যায়, গত ৯ জুন দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় (মামলা নং: ০৮, জিআর নং: ১০০/২৬) তাকে গ্রেফতার দেখানো হয়েছে। উক্ত আইনের ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানা পুলিশ জানিয়েছে, আটককৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

























