ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত ​ঝালকাঠিতে নবনির্মিত পৌর কবরস্থান-৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর প্রশাসক খাতাবাড়ি জমশেদ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন ক্যাসিনো জুয়ারি ও মাদকসেবিসহ গ্রেপ্তার ৮ বানারীপাড়ায় বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে :জনদুর্ভোগ ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশুর মৃত্যু বরিশালে ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে মাঠে শিক্ষার্থীরা, অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান চুয়াডাঙ্গাযর জীবননগরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত,স্বামী গ্রেফতার বাবুগঞ্জে নদী ভাঙনের টেকসই প্রতিরোধ ব্যবস্থার দাবিতে মানববন্ধন নলছিটিতে পৌর কৃষকদলের সহ সভাপতি হানিফ পুলিশের অভিযানে আটক

তেঁতুলিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালনে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৪৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান। এছাড়াও আবাসিক মেডিকেল অফিসার ডা.শাকিল রহমান, ডা. মাহফুজা মনির পূর্বা, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই আজিজার রহমান, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিক, মসজিদের ইমামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আরিফ বক্তব্যে বলেন, বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশুমৃত্যু প্রতিরোধের লক্ষ্যে ২৮ জুন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। সারাদেশে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিট ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোসহ শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানের বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে। উপজেলার সাড়ে ২২ হাজার শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৩০০০ শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিট ‘এ’ ক্যাপসুল এবং ১৯ হাজার ৫শ শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিল রহমান বলেন, সাধারণ মানুষের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে বিশেষ করে অভিভাবকগণকে শিশুদের ক্যাপসুল গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষে নিজ নিজ কর্মপরিধিতে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালনে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা

আপডেট সময় : ০৯:৪৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬