ঝালকাঠির বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করলেন ড. এস এম জিয়াউদ্দিন হায়দার
- আপডেট সময় : ০১:০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের ব্যক্তিগত উদ্যোগে ঝালকাঠির ‘সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়’-এর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিদ্যালয়ের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী বিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে তুলে দেন আবু তাহের লিটন আকন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার, সাধারণ সম্পাদক
আসম মাহমুদুর রহমান, আইনজীবী
মুন্সি রেজাউল হক আজিম, সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেসাসহ
বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও মানবিক বিকাশে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের আরও বেশি এগিয়ে আসা প্রয়োজন। এই ধরনের মানবিক সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ সৃষ্টির পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।
শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। তারা এই মহতী উদ্যোগের জন্য ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


















