সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ভান্ডারিয়ায় অসংখ্য চিংড়ি রেণু জব্দ, ৩ জনকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মুহাম্মদ মেহেদী হাসান ​পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৩০:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর জেলা ভান্ডারিয়া উপজেলায় অবৈধভাবে পাচারকালে ১ লাখ ৩০ হাজার পিস গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অবৈধভাবে রেণু পরিবহনের দায়ে তিন পাচারকারীকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
​রবিবার (২১ জুন ২০২৬) রাতে ভাণ্ডারিয়া ওভারব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: হাসিবুল হাসান।

​উপকূলীয় এলাকা থেকে ভাণ্ডারিয়া রুট ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে রেণু পোনা পাচার করে আসছে এমন সংবাদের ভিত্তিতে প্রশাসন এই অভিযান চালায়।
​রাত ২:০০ ঘটিকায় একটি মোটরসাইকেল তল্লাশি করে ৪ টি ড্রামে ৩০ হাজার রেণু পোনা উদ্ধার করা হয়।
​সকাল ৭:০০ ঘটিকায় একটি মাইক্রোবাস থেকে আরও ১৪ টি ড্রামে ১ লাখ রেণু পোনা উদ্ধার করা হয়।

​মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৮৫-এর ৮(১)(এ) এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(১) ধারার বিধান অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
​মো: নজরুল ইসলাম, ১ লাখ টাকা জরিমানা।
​মো: ফিরোজ, ১৫ হাজার টাকা জরিমানা।
​মো: হানিফ ফরাজী, ১৫ হাজার টাকা জরিমানা।
​অভিযান শেষে উদ্ধারকৃত ১ লাখ ৩০ হাজার চিংড়ি রেণু পোনা স্থানীয় পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভান্ডারিয়ায় অসংখ্য চিংড়ি রেণু জব্দ, ৩ জনকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:৩০:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬