ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন সিকদার কে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চান তৃণমূল নেতৃবৃন্দ গৌরনদীতে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল ঝালকাঠির বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করলেন ড. এস এম জিয়াউদ্দিন হায়দার নলছিটিতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ২, আদালতে সোপর্দ বানারীপাড়ায় শ্রমিকদল নেতার ঘরপোড়া মামলায় সাবেক এমপিসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে আসামী এক বিএনপি নেতা বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য সাদেক খান গ্রেফতার ঝালকাঠিতে ইউপি সদস্য যুবলীগ নেতা তছলিম হোসেন মৃধা আটক সিঙ্গাপুর থেকে প্রতারণা করে টাকা আত্মসাৎকারী ও সন্ত্রাসী হামলা করার কারণে কারাগারে গেলেন মিজান ভূইয়া চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৭ চুয়াডাঙ্গায় ১ লাখ টাকা বিল বকেয়া থাকায় ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বানারীপাড়ায় শ্রমিকদল নেতার ঘরপোড়া মামলায় সাবেক এমপিসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে আসামী এক বিএনপি নেতা

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রমিক দল নেতার বাড়িতে বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের অভিযোগে ঘটনার ৩ ঘন্টার মধ্যে থানায় মামলা দায়ের হয়েছে। রহস্যময় এ মামলাটি হয়েছে শুক্রবার দিবাগত রাত ৪টার ৩৫ মিনিটে বরিশালের বানারীপাড়া থানায়।
জানা গেছে, মামলায় সাবেক এমপি মনিরুল ইসলাম মনি ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ ৪০জন নামধারী এবং অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করা হয়েছে। আসামীর মধ্যে উপজেলা বিএনপি সহ সভাপতি সালেক মল্লিক শিমুলের নামও রয়েছে।
মামলার বাদী মো: রাসেল উপজেলার বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক। পেশায় অটোরিক্সা চালক। ঘটনাস্থল সন্ধ্যা নদীর পশ্চিম পাড় বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রাম এবং বানারীপাড়া থানা নদীর পূর্ব পাড়ে। দুটির স্থানের দুরত্ব দুই কিলোমিটার।
এজাহারে বাদী উল্লেখ করেছেন, তাকে (রাসেল) স্বপরিবারে হত্যার উদ্দেশ্যে গরদ্বার গ্রামে শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে আসামীরা বোমার বিস্ফোরন ঘটনা। এতে তার ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে এনেছে।
তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বানারীপাড়া ষ্টেশনের টিম লিডার মো: আনোয়ার হোসেন বলেন, শুক্রবার দিবাগত মধ্যরাতে গরদ্বার গ্রামে অগ্নিকান্ডের খবর পান। তারা সেখানে যাওযার প্রস্ততি নেয়ার মধ্যে ফের খবর আসে আগুন নেভানো হয়েছে। তাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়নি।
মামলার আাসামী আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম মনি বলেন, পুরো ঘটনাটি সাজানো। আওয়ামী লীগ নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাতে বিএনপি নাটক মঞ্চস্থ করেছে।
এজাহারের অন্যতম আসামী উপজেলা বিএনপির সহ সভাপতি সালেক মল্লিক শিমুল বলেন, এ মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। বিভিন্ন মাধ্যমে শুনেছেন তাকে আসামী করা হয়েছে। বাদী রাসেলকেও তিনি চেনেন না।
আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির দায়িত্বশীল নেতাকে আসামী করা প্রসঙ্গে উপজেলা বিএনপির সভাপতি মো: শাহ আলম মিঞা বলেন, ‘আমি এ বিষয়ে কোন মন্তব্য করবো না। ঘটনাটি আমি রোববার জেনেছি’। বাদী রাসেলকে চেনেন কিনা প্রসঙ্গে তিনি বলেন, দেখলো হয়ত চিনব, কিন্ত এই মুহুর্তে মনে করতে পারছি না’।
বাদী মো. রাসেলের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।
মামলার তদন্ত কর্মকর্তা মো: একরামুল হক জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে বোমা বিস্ফোরনের আলামত পেয়েছেন। এর বেশী কিছু বলতে তিনি অপরাগতা জানান।
বানারীপাড়া থানার ওসি মো: মজিবর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আবদুল্লাহ ফকির নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে ঘটনাস্থলে তিনি যাননি।
এছাড়াও মামলার অপর আসামীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ মজিবুল ইসলাম টুকু ও জিয়াউল হক মিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক মামুন উর রশিদ স্বপন ও নুরুল হুদা, সদস্য আনিছুর রহমান মিলন,সাবেক কোষাধ্যক্ষ ফারুক সরদার,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ মাহফুজুল হক মাসুম,সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন মোল্লা,মনির হোসেন ও জাহিদ হোসেন সরদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার, সাবেক সহসভাপতি মনির বিশ্বাস, সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মহসিন ফকির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুলতান সিকদার,
পৌর যুবলীগের সভাপতি মাসুম বিল্লাহ্,যুবলীগ নেতা মশিউর রহমান সুমন, সেলিম হাসান, জসিম মীর, মাসুম আকন সোহাগ মাল, আতিকুল ইসলাম বাপ্পী,
পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল মাল, বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী সুমন পোদ্দার,বাইশারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড, আওয়ামী লীগ সভাপতি আব্দুল্লাহ্ ফকির, আওয়ামী লীগ নেতা ও বাইশারীর ইউপি সদস্য শাহাদাত ফকির, বাইশারীর সাবেক ইউপি সদস্য ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর বেপারী, সাবেক ইউপি সদস্য রিপন বড়াল, ইউপি সদস্য সাহেব আলী বাইশারীর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের,, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কালাম বেপারী,আওয়ামী লীগ কর্মী ছৈয়দ, মোঃ ইমন, অলিন কৃষ্ণ শীল। এছাড়াও ৩০০/৪০০ জন নেতা-কর্মীকে মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এদিকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা রাজনৈতিক হয়রানিমূলক এ মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় শ্রমিকদল নেতার ঘরপোড়া মামলায় সাবেক এমপিসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে আসামী এক বিএনপি নেতা

আপডেট সময় : ০৫:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬