সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ঢাকার নিউ মার্কেটে হত্যা মামলা: যুবলীগ নেতা জাকিরসহ ৪ জন গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবির উপ-পরিদর্শক মো. সুজন হকের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে।

জেলা যুবলীগ নেতা মো. মেহেদী হাসান মুন্না (২৯)
রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আহসান হাবিব রুবেল (৩৭)
জেলা যুবলীগ সদস্য শাহজাদা মহসিন পরাগ (৪৪)
নিউ মার্কেট থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৭ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় মো. শাহজাহান আলী (২৪) নামে এক যুবককে হত্যার ঘটনায় এই মামলাটি (মামলা নং-০৮, তারিখ: ১৭/০৭/২০২৪) দায়ের করা হয়েছিল। পেনাল কোড ১৮৬০-এর ১৪৩/১৪৭/১৪৯/৪২৭/৪৩৬/৩০২ ধারায় দায়ের করা এই মামলায় উল্লেখিত ৪ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকার নিউ মার্কেটে হত্যা মামলা: যুবলীগ নেতা জাকিরসহ ৪ জন গ্রেফতার

আপডেট সময় : ০৫:৫৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬