ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন বাবুগঞ্জে সুগন্ধা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের ভাসমান লাশ উদ্ধার খুলনা- বরিশালে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ

মাহমুদ মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:২৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর সীমান্তে বাড়ীর পাশের মাঠে ঘাস কাটতে গিয়ে এক বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
শনিবার বিকালে দর্শনা পৌর এলাকার জয়নগর গ্রামের মৃত আলাউদ্দিন ওরফে কালু মৌলভি ছেলে জুলফিকার (২০)বাড়ীর পাশের মাঠ দর্শনা সীমান্তের ৭৫ নম্বর মেইন পিলারের ৩ এস পিলারের কাছে ছাগলের খাবারের জন্য ঘাস কাটছিল।এসময় থেকে ভারতের পশ্চিমবঙ্গের গেঁদে ক্যাম্পের বিএসএফ টহলদল জুলফিকারকে বাংলাদেশী অংশের ভিতর থেকে ধরে নিয়ে যায়।জুলফিকারের বড় ভাই আবু তালহা বলেন,আমার মা ছোট ভাই জুলফিকার কে ছাগলের জন্য ঘাস আনতে বললে সে বাড়ি থেকে বস্তা-হাসুয়া নিয়ে বের হয়। এরপর আর ফিরে আসেনি। সন্ধ্যায় আমরা জানতে পারি সে বর্ডারের মাঠে ঘাস কাটছিল। তাকে বিএসএফ ধরে নিয়ে গেছে। তারপর দর্শনা আইসিপির বিজিবি ক্যাম্পে আমরা বিষয়টি জানাই। বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফ জানিয়েছে তাকে ভারতের রানাঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ

আপডেট সময় : ০৮:২৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬