বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৩:৪৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ জুন ২০২৬ ইং) সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য গিয়াসউদ্দিন , বিআরডিবি চেয়ারম্যান, এইচ এম জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম মিয়া এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশ রক্ষায় নয়, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। এই কর্মসূচির মাধ্যমে সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।


















