সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: ঝালকাঠিতে জেলা প্রশাসনের বিশেষ প্রস্তুতিমূলক সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ “০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” বাস্তবায়নে ঝালকাঠিতে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তা ও কর্মকর্তাগণ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুজলা-সুফলা ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতকরণে এই বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব ও তাৎপর্য বিশদভাবে তুলে ধরেন। কর্মসূচির সফল বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠপর্যায়ে বিভিন্ন পরিকল্পনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন বলেন,
“মাননীয় প্রধানমন্ত্রীর এই দেশব্যাপী সবুজ বিপ্লবের উদ্যোগকে সফল করতে হলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”

তিনি এই কর্মসূচি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সকল দপ্তর, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার এবং জেলাজুড়ে অধিক পরিমাণে বৃক্ষরোপণ নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: ঝালকাঠিতে জেলা প্রশাসনের বিশেষ প্রস্তুতিমূলক সভা

আপডেট সময় : ০৫:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬