ঝালকাঠি প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ "০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি" বাস্তবায়নে ঝালকাঠিতে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তা ও কর্মকর্তাগণ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুজলা-সুফলা ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতকরণে এই বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব ও তাৎপর্য বিশদভাবে তুলে ধরেন। কর্মসূচির সফল বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠপর্যায়ে বিভিন্ন পরিকল্পনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন বলেন,
"মাননীয় প্রধানমন্ত্রীর এই দেশব্যাপী সবুজ বিপ্লবের উদ্যোগকে সফল করতে হলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।"
তিনি এই কর্মসূচি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সকল দপ্তর, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার এবং জেলাজুড়ে অধিক পরিমাণে বৃক্ষরোপণ নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.