সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশ সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে।
সোমবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা গ্রামের ফুলতলায় ভাড়া বাড়িতে বেনীপুর গ্রামের মোল্লা আব্দুর জব্বারের মেয়ে সপ্তম শ্রেনীর ছাত্রী সোহানা খাতুন (১৭) ঘর থেকে বের না হলে তার মা ডাকাডাকি করে। একপর্যায়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরের আড়াই ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় সোহানাকে দেখতে পাই।খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

























