সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বিরামপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৫ কারবারি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম,দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ পাঁচজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে বিরামপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে প্রথমে বিকেল সাড়ে ৫টার দিকে রনগাঁও এলাকার নারগীছ বানু (৩৯)-কে আটক করা হয়। তিনি নুরুল ইসলামের কন্যা ও নিজাম উদ্দিনের স্ত্রী। বিরামপুরের এ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রির সামনে দিনাজপুর-ঢাকা মহাসড়ক থেকে তাকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

এরপর রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিছকিনি এলাকায় পৃথক অভিযানে মোছাঃ নুরবানু (৩৫), মোঃ রায়হান কবির (২২) এবং এআর আরাফাত (৩৫)-কে আটক করা হয়। নুরবানুর মুদি দোকানের সামনে থেকে তাদের হেফাজতে থাকা ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। নুরবানু ও রায়হান কবির লুৎফর রহমানের সন্তান এবং আরাফাত মৃত আবেদ আলীর ছেলে।
একই রাতে,রাত ১১টা ৫৫ মিনিটের দিকে তৈয়বপুর (জোলাগাড়ি) এলাকার বাসিন্দা মোঃ রাসেল ইসলাম (২৮)-কে চকপাড়া এলাকার মা ট্রেডার্সের সামনে থেকে গাঁজাসহ আটক করে পুলিশ। তিনি একরামুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা মাদক নিয়ন্ত্রণে পুলিশের চলমান অভিযানকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে এ ধরনের অভিযান আরও জোরদার ও নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৫ কারবারি আটক

আপডেট সময় : ০৬:৫২:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬