সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

কলাপাড়ায় বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ উদ্ধার, পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রফিকুল ইসলাম মৃধা ( স্টাফ রিপোর্টার)

পটুয়াখালীর কলাপাড়ায় প্রশাসনের অভিযানে আটককৃত বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ জুন) বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এসব ওষুধ উদ্ধার করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা যায়, গত ২৫ মে ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করে সন্দেহভাজন এসব ওষুধ আটক করেন। পরবর্তীতে তাঁর নির্দেশনা অনুযায়ী ড্রাগ সুপার সুমন বিশ্বাস শনিবার উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ডা. ইব্রাহিম খলিল এবং সাধারণ সম্পাদক মো. জাহিদ তালুকদার।

ড্রাগ সুপার সুমন বিশ্বাস জানান, উদ্ধারকৃত ওষুধগুলো পরীক্ষার জন্য ঢাকা প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, “এসব যৌন উত্তেজক ওষুধ মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। অতিরিক্ত সেবনের ফলে রক্তচাপ বৃদ্ধি, হৃদরোগজনিত জটিলতা এবং স্ট্রোকের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। তাই জনস্বার্থে এসব ওষুধের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।”

স্থানীয়দের মতে, অনুমোদনহীন ও ক্ষতিকর ওষুধের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কলাপাড়ায় বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ উদ্ধার, পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে

আপডেট সময় : ০৬:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬