সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন

গলাচিপায় পৃথক বজ্রপাতে দুই কৃষকের অকাল মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​মোঃ রফিকুল ইসলাম মৃধা (স্টাফ রিপোর্টার)
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতের শিকার হয়ে দুই কৃষকের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার আমখোলা ও চরকাজল ইউনিয়নে এই পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামে বজ্রাঘাতে রিয়াজ হাওলাদার (৩০) নামের এক যুবক নিহত হন। তিনি ওই গ্রামের খলিল হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় রিয়াজ নিজের বাড়ির উঠানে কাজ করছিলেন।
​এদিকে প্রায় একই সময়ে, চরকাজল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরকাজল এলাকার বাসিন্দা আলতাফ হোসেন সরদার (৫০) বজ্রপাতে প্রাণ হারান। তিনিও পেশায় একজন কৃষক ছিলেন এবং ঘটনার সময় মাঠে কাজ করছিলেন বলে জানা গেছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমখোলা ও চরকাজল এলাকায় বজ্রপাতে আহত দুই কৃষককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তারা মারা যান। মরদেহগুলো থানায় আনার পর পরবর্তী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
​হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গলাচিপায় পৃথক বজ্রপাতে দুই কৃষকের অকাল মৃত্যু

আপডেট সময় : ১১:০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬