চুয়াডাঙ্গায় ব্যারাক থেকে বিজিবি নায়েকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গায় বিজিবির ব্যটালিয়ন ব্যারাক থেকে বিজিবির নায়েকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।
শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বিজিবি ব্যারাকের একটি শয়ন কক্ষ থেকে নায়েক আজিজুর রহমান নামে মরদেহটি উদ্ধার করে। ৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা। তিনি দীর্ঘদিন যাবৎ মানসিক নানাবিধ সমস্যায় ভুগছিলেন।এদিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ব্যারাকের কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় সেখানে ঝুলন্ত রশি পাওয়া গেছে। সম্ভবত শুক্রবার রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটে থাকতে পারে। বিজিবির পক্ষ থেকেও তার মানসিক অসুস্থতার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এবং সুষ্ঠু তদন্তের পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।
























