সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

রাজাপুরে স্কুলছাত্রীকে ইভটিজিং: যুবকের জরিমানা ও মুচলেকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে ইভটিজিং (উত্ত্যক্ত) করার অপরাধে মেহরাব হোসেন বিশাল (১৮) নামের এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। একই সাথে ভবিষ্যতে এমন আচরণ করবে না মর্মে ওই যুবকের বাবার কাছ থেকে একটি মুচলেকাও নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ৪ জুন উপজেলার গালুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চাড়াখালী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডিত মেহরাব হোসেন বিশাল ওই গ্রামের মুছা ফরাজির ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, চাড়াখালী গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলগামী ছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল বিশাল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরি চাড়াখালী গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানকালে ইভটিজিংয়ের অপরাধ প্রমাণিত হওয়ায় মেহরাব হোসেন বিশালকে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অভিযুক্তের বাবা মুছা ফরাজি তার ছেলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবে না মর্মে লিখিত মুচলেকা দেন।
রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি জানান, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি রুখতে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজাপুরে স্কুলছাত্রীকে ইভটিজিং: যুবকের জরিমানা ও মুচলেকা

আপডেট সময় : ০২:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬