সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

কলাপাড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রফিকুল ইসলাম মৃধা
( স্টাফ রিপোর্টার)

কলাপাড়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তাজুল ইসলাম (১৬) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাজুল ইসলাম ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার দিকে মাছুয়াখালী গ্রামের কিশোর গ্যাং সদস্য রিয়াদ (১৭), সজীব খান (১৭) ও হৃদয় মোল্লা (১৮) তাজুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলার পর তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত তাজুল ইসলামকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো: হামিদুল হক জানান, ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধ, আধিপত্য বিস্তার বা ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কলাপাড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

আপডেট সময় : ০৭:৪৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬