ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

গলাচিপায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই কিশোর নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​মোঃ রফিকুল ইসলাম মৃধা ( স্টাফ রিপোর্টার)
পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে পৌর শহরের গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​নিহতরা হলো—পৌর শহরের শ্যামলীবাগ ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও প্রেসক্লাব গলাচিপার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজের ছোট ভাই মোহাম্মদ ফয়সাল (১৬) এবং একই এলাকার তামিম ইকবাল (১৬)। ফয়সাল ঢাকার তা’মীরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থী এবং তামিম গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।
​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে পৌর শহরের গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তামিম ইকবাল নিহত হয় এবং ফয়সাল গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তামিম ইকবালকে মৃত ঘোষণা করেন।
​অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদ ফয়সালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ফয়সালকেও মৃত ঘোষণা করেন।
​দুই তরুণের এমন অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গলাচিপায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই কিশোর নিহত

আপডেট সময় : ০১:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬