২৬ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় ৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার দাদার কবরের জায়গা দখল করে তৃতীয় লিঙ্গ এক নারীকে মারধর সহ শ্লীলতাহানির অভিযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে বানারীপাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ৫ হাজার দরিদ্র পরিবারে সাবেক হুইপ জামাল পরিবারের শাড়ি-লুঙ্গি বিতরণ বরিশালে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৪ নং দিওড় ইউনিয়নবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান আঃ মালেক মন্ডল ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ​তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে মানববন্ধন বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব জোতবানি ইউনিয়নে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, চরম মানবিক বিপর্যয় দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার
চুয়াডাঙ্গায় ৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গায় ৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

আজকের ক্রাইম ডেক্স

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুলমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তরিকুল ইসলাম একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ মে দুপুরে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর মেন্দের মাঠে এই ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিন দুপুরে ভুক্তভোগী নারী দামুড়হুদার কলাবাড়ী গ্রামে মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন। মেয়ের বাড়ি থেকে দেওয়া তরকারি ও মাছ একটি ব্যাগে করে নিয়ে হেঁটে আসার সময় পথিমধ্যে ইব্রাহিমপুর পার্কের পেছনে তার সঙ্গে তরিকুলের দেখা হয়।

এ সময় তরিকুল ইসলাম ওই বৃদ্ধার হাত থেকে তরকারির ব্যাগটি নিয়ে তার বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে সঙ্গে হাঁটতে শুরু করে। একপর্যায়ে তারা মেন্দের মাঠে পৌঁছালে নির্জন স্থানে তরিকুল হঠাৎ ওই নারীকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, এ ঘটনায় রোববার (২৪ মে) রাতে নির্যাতনের শিকার ওই নারী নিজেই বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। সোমবার (২৫ মে) দুপুরে গ্রেফতার আসামিকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019