২১ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন, ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে শ্রমিক দলের উদ্যোগে ট্রেড ইউনিয়নের বহিরাগতদের হস্তক্ষেপ বন্ধের দাবিতে বিক্ষোভ বানারীপাড়ায় তহশিলদারের নেওয়া ঘুষের লাখ টাকা ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে অভিযোগ সরকারি মালামাল বিক্রির অনিয়মের প্রতিবাদ করায় ফাঁসানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সরোয়ার হাওলাদার। জীবননগরে ৪ মাদক ব্যবসায়ী আটক বাবুগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা বরিশালে ড: ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ ভূমিদস্যু আমিনের পাওয়া নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে ইমনের রিভিশন মঞ্জুর! এ বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন ইমন। তেঁতুলিয়া পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিয়ে বাবুগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু বাবুগঞ্জে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
বানারীপাড়ায় তহশিলদারের নেওয়া ঘুষের লাখ টাকা ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে অভিযোগ

বানারীপাড়ায় তহশিলদারের নেওয়া ঘুষের লাখ টাকা ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে অভিযোগ

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় সদর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমানের বিরুদ্ধে নামজারি ও মিসকেসের প্রতিবেদন দেওয়ার জন্য দুই কলেজ শিক্ষকের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘুষের ওই এক লাখ টাকা আদায় করে দিতে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার (২০ মে) বরিশাল জেলা প্রশাসকের কাছে বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক আলহাজ্ব মোঃ আব্দুল কাইয়ুম আকন লিখিত আবেদন করেছেন। এতে অভিযোগ করা হয় বানারীপাড়া ইউনিয়ন ভূমি উপ- সহকারী কর্মকর্তা (তহশিলদার) মুহাম্মদ ওবায়দুর রহমান পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অধ্যাপক মোঃ আব্দুল কাইয়ুম আকনদের পৈত্রিক মালিকানাধীন সম্পত্তি ওয়ারিশদের নামে তিনটি নামজারির জন্য ৭৫ হাজার এবং পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা একই কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেনগংদের ৫/২০২৩-২৪ (১৫০ ধারা) নং মিস কেসের প্রতিবেদনের জন্য তার কাছ থেকে ২৫ হাজার টাকা দুইজনের কাছ থেকে একসঙ্গে এক হাজার টাকার নোটের মোট এক লাখ টাকা ঘুষ নেন। গত বছরের ২৮ ডিসেম্বর বিকাল ৩টার সময় অফিসে বসে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান ওই এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সেখানে থাকা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকবর হোসেন দেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে তারা জানতে পারেন নামজারির জন্য সরকারি ফি মাত্র ১১৭০ টাকা এবং মিসকেসের জন্য সরকারি কোন খরচ নেই। ফলে তারা ঘুষের ওই টাকা ফেরত পেতে এবং ঘুষ নেওয়ার অপরাধে বানারীপাড়া ইউনিয়ন ভূমি উপ- সহকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসকের কাছে এ লিখিত অভিযোগ করেন। এ ব্যপারে বানারীপাড়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ ডাহা মিথ্যা। বানারীপাড়া নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীন নূসরাত বলেন,জেলা প্রশাসক মহোদয় লিখিত ওই অভিযোগের কপি তার কাছে পাঠালে তিনি এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে মুঠোফোনে সাড়া না দেওয়ায় এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019