সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঝালকাঠিতে অধ্যক্ষের ঘুষিতে ২ টি দাঁত ভেঙে গেল কম্পিউটার অপারেটরের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে একটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের এক কম্পিউটার অপারেটরকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত কর্মচারীর দুইটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার কাঠিপাড়া এলাকার প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এ ঘটনা ঘটে।

আহত কম্পিউটার অপারেটর মো. ওয়াহিদুজ্জামান বলেন, গত বছরের কোরবানির ঈদের পর কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান তার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। পরে কয়েক মাস ঘোরানোর পর সম্প্রতি সেই টাকা পরিশোধ করেন। বিষয়টি প্রতিষ্ঠানের অন্য শিক্ষক-কর্মচারীদের মধ্যে আলোচনা হলে অধ্যক্ষ তার ওপর অসন্তুষ্ট হন।

তিনি আরো বলেন, গতকাল সোমবার সকালে অধ্যক্ষ তাকে কলেজের অফিস কক্ষে ডেকে নেন। সেখানে টাকা ধার নেওয়ার বিষয়টি নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে অধ্যক্ষ উত্তেজিত হয়ে তাকে ঘুষি মারেন। এতে তার মুখে গুরুতর আঘাত লাগে এবং দুইটি দাঁত ভেঙে যায় বলে দাবি করেন তিনি।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা আংশিক স্বীকার করে বলেন, “উত্তেজনার কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আমি দুঃখ প্রকাশ করছি। কলেজ পরিচালনা কমিটির সভাপতি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।”

এ বিষয়ে কলেজ পরিচালনা কমিটির সভাপতি এসএম সুলতান মাহমুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে অধ্যক্ষের ঘুষিতে ২ টি দাঁত ভেঙে গেল কম্পিউটার অপারেটরের

আপডেট সময় : ১২:৪৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬