সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ৩টি প্রতিষ্ঠানকে ৭০হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করেছে। সোমবার ১৮ মে সকাল ১০টার সময় চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার আটকবর ও কার্পাসডাঙ্গা বাজার এলাকায় শিশু খাদ্য, সার ও বীজ প্রভৃতি তদারকি করা হয়।এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর লাইসেন্স ব্যতিত গ্যাস বিক্রয় করায় মেসাস মা অটোর মালিক মো: আব্দুর বারেকে ৫হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রয় করায় মেসার্স তিসান বীজ ও বস্তা ঘরের মালিক মো: বেল্টু মিয়াকে ১৫ হাজার টাকা এবং উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য না থাকায় শিশু খাদ্য বিক্রয় করার অপরাধে মেসাস হারুন স্টোরের মালিক মো: হারুন অর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ০২ বস্তা জুস বার জব্দপূর্বক জনসম্মুখে ধ্বংস করা হয়।এসময় সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ/শিশু খাদ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন,জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটা টিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ৩টি প্রতিষ্ঠানকে ৭০হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:৪৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬