সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় কৃষকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার ভোর সাড়ে ৫ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদোহা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মোজাম(৫৫) নিজ বাড়ি থেকে পাঁচমাইল বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহা সড়কের পাঁচমাইল ভান্ডারদোহার রাস্তা
পার হওয়ার সময় ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক পিকআপের চালক গাড়িসহ পালিয়ে যায় বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৯:১৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬