সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বাবুগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, আদালতের তদন্তের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হিজলা গ্রামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতে উচ্ছেদ মামলা দায়ের করলে আদালত সরেজমিন তদন্তের নির্দেশ দেন।

মামলার নথি ও অভিযোগ সূত্রে জানা গেছে, মৃত আব্দুল মাজেদ শিকদারের সন্তান আনোয়ার হোসেন সজল, সাখাওয়াত হোসেন ও মো. মোশারেফ হোসেনের পৈত্রিক ও ক্রয়সূত্রে অর্জিত প্রায় চার একর সম্পত্তির মধ্যে ২৫ শতাংশ জমি স্থানীয় মৃত আদম আলী শিকদারের ছেলে ও ইউপি সদস্য মো. বশির শিকদার এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন সজল জানান, তাদের রেকর্ডভুক্ত জমি উদ্ধারে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। বরং অভিযুক্ত পক্ষ বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় আমরা আদালতের শরণাপন্ন হই। আদালতের নির্দেশে ভূমি অফিস তদন্ত শুরু করেছে। কিন্তু অভিযুক্তরা আলোচনায় অংশ না নিয়ে নানা ধরনের চাপ সৃষ্টি করছে।

জানা গেছে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বরিশাল জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে জমি বেদখলমুক্ত করতে একটি উচ্ছেদ মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়কে আগামী ২১ মে’র মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আদালতের নির্দেশনার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উদ্যোগে গত ১৫ মে বিরোধপূর্ণ জমি পরিদর্শন ও উভয় পক্ষের সঙ্গে আলোচনার দিন ধার্য করা হয়। তবে অভিযোগ রয়েছে, অভিযুক্ত ইউপি সদস্য ওই বৈঠকে উপস্থিত হননি।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়র কানুনগো মো. ফিরোজ আল মামুন বলেন, “আদালতের নির্দেশনার আলোকে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।”

অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মো. বশির শিকদার বলেন, শারীরিক অসুস্থতা ও সার্ভেয়ার উপস্থিত না থাকায় নির্ধারিত দিনে আলোচনায় অংশ নিতে পারেননি। তিনি দাবি করেন, জমির সীমানা নির্ধারণের কাজ এখনো সম্পন্ন হয়নি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।

এদিকে, বিরোধপূর্ণ জমি নিয়ে চলমান উত্তেজনার কারণে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন আনোয়ার হোসেন সজল। বিষয়টিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, আদালতের তদন্তের নির্দেশ

আপডেট সময় : ০২:২৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬