জীবা আমীনা খান এমপি এবং জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন কে গণ সংবর্ধনা
- আপডেট সময় : ০৬:০৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.5.5.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদরের গাভারাম চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার ১৬ মে বিকেলে গাভারাম চন্দ্রপুর শাহ্ মাহামুদিয়া কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ক্রয়োদশ জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত সংসদ সদস্য জীবা আমীনা আল গাজী এবং ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব আইন জীবি সমিতির সভাপতি জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন কে গণ সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক রিয়াছুল আমিন (জামাল সিকদার)।
সংসদ সদস্য জীবা আমিনা আল গাজী বলেন আমরা দলের জন্য এত কষ্ট করেছি আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার জন্য না। এই স্কুলে এখনো আওয়ামী লীগের দোসরা সক্রিয় তাদেরকে প্রতিহত করতে হবে।
তিনি আরো বলেন এলাকায় উন্নয়নে কাজ করে যাব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এমপি বানিয়েছেন জনগণের কল্যাণে কাজ করার জন্য। চাঁদাবাজ , সন্ত্রাসী ,মাদক সেবীর স্থান দলে কখনো হবে না।
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন আপনারা আমাদের হৃদয়ের মানুষ হাইব্রিডের স্থান দলে হবে না , যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে হামলা মামলার শিকার হয়েছেন সেই সব নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।
আমাদের জেলায় চারজন এমপি একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার নেতা রয়েছেন সকলে মিলে আমরা এলাকার উন্নয়নে একত্রে কাজ করব।
বক্তারা বলেন আমাদের এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা , আমাদের স্কুলের মালামাল চুরি হয়েছে। এবং বর্তমানে স্কুলের একটি সাইকেল গ্যারেজ হচ্ছে তা নিম্নমানের ইট দিয়ে কাজ করছে। বর্তমানে দলে হাইব্রিড নেতার কর্মীর অভাব নেই আমরা ত্যাগী নেতাকর্মীরা আপনাদের কাছে মূল্যায়ন চাই। আমরা জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম হামলা মামলার শিকার হয়েছি।
তারা আরো বলেন আমাদের এলাকায় একটি হাসপাতাল খুবই প্রয়োজন।
ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরন করেন।
উপস্থিত ছিলেন বিএনপির নেতা কর্নেল মোস্তাফিজুর রহমান, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিক হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
























