সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

চুয়াডাঙ্গায় গাছের আম ছিঁড়ে আম সংগ্রহ শুরু উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গায় শুরু হয়েছে চলতি মৌসুমের
নির্ধারিত সময় মেনে গাছ থেকে আম সংগ্রহ ও গুণগত মান বজায় রেখে বাজারজাত নিশ্চিত করতে আনুষ্ঠানিক ভাবে আম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় চুয়াডাঙ্গা কৃষি বিভাগের আয়োজনে পৌর এলাকার আদর্শ মহিলা কলেজপাড়ায় মহলদার আম্রকাননে আম সংগ্রহের উদ্বোধন করা হয়। গাছ থেকে আম পেড়ে সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মিস লুৎফুন নাহার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জেলা প্রশাসক লুৎফুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুল করিম বিশ্বাস, জেলা বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।আমচাষি সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মিস লুৎফুন নাহার । এ সময় তিনি বলেন, ‘দেশের মধ্যে চুয়াডাঙ্গা একটি আম সমৃদ্ধ জেলা। এ জেলার উৎপাদিত আমের স্বাদ ও সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। আমের সরবরাহ ও বাজারজাতকরণে যাতে কোনো সমস্যা না হয়, আমরা সেদিকে খেয়াল রাখব। আমের সেই খ্যাতি ধরে রাখতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রস্তুত করা হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী জাতভেদে আম সংগ্রহ শুরু হলো। এছাড়া আমে যাতে কেউ কোন ধরনের ক্ষতিকর দ্রব্য কিংবা ফরমালিন মেশাতে না পারে, সে ব্যাপারে সজাগ রয়েছে প্রশাসন। বিষয়ে আমচাষিসহ সবাইকে সতর্ক থাকতে হবে।

জেলা প্রশাসনের ঘোষিত ‘আম ক্যালেন্ডার’ অনুযায়ী
১৩ মে থেকে আঁটি, গুটি, বোম্বাই, খিরসাপাত ও গোপালভোগ জাতের আম সংগ্রহ শুরু হলো। এরপর ২০ মে থেকে হিমসাগর, ২৫ মে থেকে ল্যাংড়া, ৫ জুন থেকে আম্রপালি (বারি আম-৩), ১৫ জুন থেকে ফজলী, ২০ জুন থেকে হাঁড়িভাঙ্গা ও ব্যানানা, ৩০ জুন থেকে আশ্বিনা (বারি আম-৪), ৫ জুলাই থেকে কার্টিমন এবং গৌড়মতি (বারি আম-১২) জাতের আম সংগ্রহ করা যাবে।

উদ্বোধনের পরপরই বাগানজুড়ে শুরু হয় আম পাড়ার মহাসমারোহ। চাষিদের কর্মচাঞ্চল্যে পুরো এলাকা প্রাণ ফিরে পায়, তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় গাছের আম ছিঁড়ে আম সংগ্রহ শুরু উদ্বোধন

আপডেট সময় : ০২:৩৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬