জীবননগরে পঁচা মাংস বিক্রির দোকানে হানা,পরে সিলগালা
- আপডেট সময় : ০৪:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় মাংস বিক্রির দোকানে পঁচা মাংস বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযান। দোকানদার পালানোর পর দোকান সিলগালা করেছে। বৃহস্পতিবার বেলা ১১ টার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেলের নেতৃত্ব এক অভিযানে পঁচা মাংস বিক্রির দায়ে পৌর এলাকার জানু শাহের ছেলে আরোজ আলী (৪০)’র দোকানে অভিযান চালায়।এসময় আরোজ আলীর পালিয়ে গেলে দোকানটি সিলগালা করে দেওয়া হয়। এর আগে পঁচা মাংস জনসমক্ষে নষ্ট করে দেওয়া হয়। উল্লেখ সকালে অভিযুক্ত মাংস বিক্রেতা আরোজ আলীর নিকট থেকে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনিপুর গ্রামের রহমানের ছেলে বাদল ১৩ কেজি মাংস কিনে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর মাংস পঁচা দেখে ফেরত নিয়ে আসে। এতে মাংস বিক্রেতা আরোজ আলী ক্ষিপ্ত হয়ে বাদল ও তার স্ত্রী রেশমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধরের চেষ্টা করে। পরে নিরুপায় হয়ে তারা জীবননগর ইউএনও অফিসে গিয়ে অভিযোগ করেন। ইউএনও আশরাফুল আলম রাসেল জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে মাংসের দোকানে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানের পূর্বেই ব্যবসায়ী সেখান থেকে পালিয়ে যায়। পঁচা মাংস বিক্রির সত্যতা প্রমাণ পাওয়া গেছে। মাংস বিক্রির দোকান সিলগালা করে দেওয়া হয়েছে এবং অবশিষ্ট পঁচা মাংস নষ্ট করে দেওয়া হয়েছে।


























