সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বাবুগঞ্জ বাজারে জলাবদ্ধতা নিরসনে ব্যবসায়ী কমিটির উদ্যোগ, নিজস্ব অর্থায়নে ড্রেন পরিষ্কার শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বাজার দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অব্যবস্থাপনা ও অবহেলার কারণে বেহাল অবস্থায় রয়েছে। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, জলাবদ্ধতা এবং কর্দমাক্ত সড়কের কারণে বাজারের ব্যবসায়ী, দোকানদার ও সাধারণ ক্রেতাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বিশেষ করে বর্ষা মৌসুম এলেই পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। বাজারের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দেয়, পাশাপাশি সাধারণ পথচারীদের চলাচলও হয়ে ওঠে অত্যন্ত কষ্টকর। দীর্ঘদিন ধরে দৃশ্যমান কোনো উন্নয়ন না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।

এমন পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ীরা উদ্যোগী হয়ে সমস্যার সমাধানে নিজেরাই এগিয়ে এসেছেন। চলতি বর্ষার শুরুতেই জলাবদ্ধতা নিরসনে বাবুগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি নিজস্ব অর্থায়নে ভরাট হয়ে যাওয়া ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করেছে।

রোববার (৩ মে) বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদারের নেতৃত্বে বাজারের গুরুত্বপূর্ণ ড্রেনগুলো পরিষ্কার করার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এ সময় কমিটির সহ-সভাপতি আবুল কালাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মামুন হাওলাদার, কোষাধ্যক্ষ আল মামুন, সদস্য পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার বলেন, দীর্ঘদিন ধরে অবহেলায় বাজারের এই করুণ অবস্থা তৈরি হয়েছে। আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে অন্তত জলাবদ্ধতা কমানোর চেষ্টা করছি। পাশাপাশি বাজারের প্রধান সড়ক দ্রুত পাকা করা এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দ্রুত টেকসই ব্যবস্থা না নিলে বাজারের ঐতিহ্য ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা বাজারের সার্বিক উন্নয়নে সরকারি হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, শতবর্ষী বাবুগঞ্জ বাজার একসময় এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তবে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে এর অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জ বাজারে জলাবদ্ধতা নিরসনে ব্যবসায়ী কমিটির উদ্যোগ, নিজস্ব অর্থায়নে ড্রেন পরিষ্কার শুরু

আপডেট সময় : ০৫:০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬