সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

মহান মে দিবস উপলক্ষে ৩নং খানপুর ইউনিয়নবাসীকে চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহানের শুভেচ্ছা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটের আন্দোলনে শ্রমিকরা ন্যায্য মজুরি ও দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে যে আত্মত্যাগ করেছিলেন, তার ফলেই আজ বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।”
তিনি আরও বলেন, “শ্রমিক ও মেহনতি মানুষই উন্নয়নের মূল চালিকাশক্তি। আমাদের প্রিয় ৩নং খানপুর ইউনিয়নের গ্রামাঞ্চলে বসবাসরত কৃষক, দিনমজুর ও সকল শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠছে গ্রামীণ অর্থনীতি।”
চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “পুনরায় নির্বাচিত হলে মেহনতি মানুষের অধিকার রক্ষা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।”
পরিশেষে তিনি মহান মে দিবসে সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মহান মে দিবস উপলক্ষে ৩নং খানপুর ইউনিয়নবাসীকে চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহানের শুভেচ্ছা

আপডেট সময় : ০৫:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬