সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

বরিশালে কোচিং নির্ভরতা নিয়ে অভিযোগ  কোচিং করলে পাশ, না করলে ফেল”—শিক্ষার্থীদের ক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল, বার্তা সম্পাদক

বরিশালে শিক্ষার্থীদের মধ্যে কোচিং নির্ভরতা নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। অনেক শিক্ষার্থীর অভিযোগ, কোচিং সেন্টারে নিয়মিত পড়াশোনা না করলে পরীক্ষায় ভালো ফল করা কঠিন হয়ে পড়ছে।

শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানায়, শ্রেণিকক্ষে অনেক সময় পাঠ সম্পূর্ণভাবে বোঝানো হয় না। গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষিপ্তভাবে পড়িয়ে কোচিংয়ে বিস্তারিতভাবে শেখানো হয় বলে অভিযোগ রয়েছে। ফলে কোচিংয়ে অংশগ্রহণ না করলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে।

১০ম শ্রেণির মোসাঃ সুমাইয়া আক্তার এক শিক্ষার্থী বলেন, “ক্লাসে সবকিছু পরিষ্কারভাবে বোঝানো হয় না। কোচিংয়ে গেলে আলাদা গুরুত্ব দিয়ে পড়ানো হয়। তাই কোচিং না করলে ভালো ফল করা কঠিন।”

অভিভাবকদের মতে, এই প্রবণতার কারণে শিক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এটি বড় ধরনের আর্থিক চাপ তৈরি করছে। অনেকেই বাধ্য হয়ে সন্তানদের কোচিংয়ে পাঠাচ্ছেন, যদিও তা তাদের সাধ্যের বাইরে।

এ বিষয়ে শিক্ষকদের একটি অংশ জানান, তারা নিয়মিত ক্লাসে পাঠদান করেন। তবে শিক্ষার্থীদের অতিরিক্ত অনুশীলনের জন্য কোচিং সহায়ক ভূমিকা রাখতে পারে।

শিক্ষা বিশ্লেষকদের মতে, এ ধরনের পরিস্থিতি শিক্ষাব্যবস্থার জন্য অশনিসংকেত। তারা বলেন, শ্রেণিকক্ষে পাঠদানের মানোন্নয়ন, শিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

সচেতন মহল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে সব শিক্ষার্থী সমান সুযোগে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে কোচিং নির্ভরতা নিয়ে অভিযোগ  কোচিং করলে পাশ, না করলে ফেল”—শিক্ষার্থীদের ক্ষোভ

আপডেট সময় : ০৬:০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬