সংবাদ শিরোনাম ::
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক

চুয়াডাঙ্গায় ২৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় সারা দেশের ন্যায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। জেলার চারটি উপজেলা—চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে মোট ২৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় মোট ১১ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ১৯টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৮ হাজার ৯৭২ জন। এছাড়া এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার জন্য ৫টি কেন্দ্রে ১ হাজার ৬৪২ জন এবং দাখিল পরীক্ষার জন্য ৫টি কেন্দ্রে অংশ নিচ্ছে ১ হাজার ১৫২ জন পরীক্ষার্থী।
চুয়াডাঙ্গা সদর উপজেলায় ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৫২ জন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৯০ জন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৪৬৬ জন এবং সাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪৩৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

আলমডাঙ্গা উপজেলায় সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৬৫ জন, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১ হাজার ২৩০ জন, মুন্সিগঞ্জ একাডেমিতে ৪৯৭ জন এবং হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৫৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।

দামুড়হুদা উপজেলায় পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪৪৪ জন, পাইলট বালিকা বিদ্যালয়ে ৪৪৩ জন, মেমনগর বি.ডি. মাধ্যমিক বিদ্যালয়ে ৩১১ জন, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৩৪৪ জন, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ২৭১ জন এবং কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৩২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

জীবননগর উপজেলায় থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ৩৯৬ জন, থানা সরকারি পাইলট বালিকা বিদ্যালয়ে ১৮০ জন, আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২৬০ জন, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২২৮ জন এবং মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।

এছাড়া ভোকেশনাল শিক্ষার অধীনে চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪৩৫ জন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ২৫১ জন, আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৯৭ জন, দামুড়হুদা পাইলট গার্লস হাই স্কুলে ২৯৩ জন এবং জীবননগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ৩৬৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

দাখিল পরীক্ষায় চুয়াডাঙ্গা কামিল মাদরাসায় ২৪৭ জন, আলমডাঙ্গা আলিম মাদরাসায় ২৮৫ জন, দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসায় ২০৩ জন, কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসায় ১৬৩ জন এবং জীবননগর ফাজিল মাদরাসায় ২৫৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে। প্রতিটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই এলাকায় অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া কেন্দ্র সচিব ছাড়া অন্য কারও মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারেনির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে নিয়মিত তদারকি করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় ২৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:১৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬