তেঁতুলিয়ায় ওয়ার্কসপ দোকানে চুরি ৪ চোর আটক
- আপডেট সময় : ০৬:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ উপজেলার শালবাহান বাজারে কৈমারী মোড়ে ওয়ার্কসপ দোকানে চুরির ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো উপজেলার তিরনইহাট ইউনিয়নের যুগীগছ গ্রামের আসেদ আলীর পুত্র মোঃ সাজু (২৬) ও মোঃ রাজু (৩৩)। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে যুগীগছ গ্রামের মোঃ আমির হোসেনের পুত্র মোঃ আশরাফুল (৩৩), ও ভোলাজোত গ্রামের আইয়ুব আলীর মোঃ সাইফুল ইসলাম (২৮)কে আটক করেছে পুলিশ।
জানাযায় উপজেলার শালবাহান বাজারের কৈমারি মোড়ে মোঃ জাহাঙ্গীর আলম নামে এক ব্যাক্তি ঘর ভাড়া নিয়ে ওয়েল্ডিংয়ের দোকান করিয়া আসছিল। প্রতিদিনের ন্যায় ১৭ এপ্রিল রাতে কাজ শেষে দোকান বন্ধ করে তালা লাগিয়ে বাড়ীত চলে যান। পরের দিন সকালে দোকানের তালা খুলিয়া ভিতরে প্রবেশ করিয়া দেখে দোকানের পিছনের ওয়াল ভাঙ্গা এবং দোকানে একটি ওয়েল্ডিং মেশিন নাই। আশেপাশের দোকানদার আসিয়া চুরির ঘটনা শুনে এবং চুরি যাওয়া ওয়েল্ডিং মেশিনটি বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজি করিতে থাকি। খোঁজা-খুঁজির একপর্যায়ে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে জনৈক হাসমত আলীর দোকানে খুজতে গেলে সেখানে আসামীদ্বয় বাদীকে দেখতে পেয়ে হাতের বস্তাটি দোকানের সামনে ফেলিয়া দৌড়াইয়া পালানোর চেষ্টা করে। এসময় অপরাপর লোকজনের সহযোগীতায় আসামীদ্বয়কে আটক করে।
তৎক্ষনাৎ থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে উক্ত আসামীদ্বয়কে হেফাজতে নেয় এবং চুরি হওয়া ওয়েল্ডিং মেশিনের খোলা অবস্থায় বিভিন্ন অংশ জব্দ করেন।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দেওয়া তথ্যমতে চুরির সাথে জড়িত আরো ০২ জন আসামী করা হয়।
০১টি ওয়েল্ডিং মেশিনের খোলা, যাহার ১। ০৪টি সীলভার ওয়েল্ডিং কয়েল, ২। ওয়েল্ডিং ক্যাবল ৩১ ফুট,৩। বিদ্যুৎ সংযোগ লাইনের তার ০৬ ফুট, ৪। ০১টি ওয়েল্ডিং হোল্ডার, ৫। রেগুলেটারের তামার তার ১২ ফুট, ওয়েল্ডিং মেশিনের সর্বমোট মূল্য-৩৫,০০০/-টাকা।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে একটি চুরি মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

























