সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

ঝালকাঠিতে হ্যাডস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎
‎‎ঝালকাঠিতে হিউম্যান একর্ড ডেভেলপমেন্ট সোসাইটি (হ্যাডস)-এর উদ্যোগে গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আককাস সিকদার। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আব্দুল মন্নান তাওহীদ। আরও উপস্থিত ছিলেন হ্যাডস এর উপদেষ্টা মাওলানা মো: আলমগীর হোসেন।ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা আব্দুর রশিদ ও চিত্ত রঞ্জন দত্ত, প্রেসক্লাব সাধারন সম্পাদক মাহমুদুর রহমান পারভেজসহ আরও অনেক গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা।
‎
‎সভায় বক্তারা বলেন, সমাজ উন্নয়নে গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মানবিক সহায়তা, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রমে সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবে বলেও তারা উল্লেখ করেন।
‎
‎এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীরা তাদের মতামত তুলে ধরেন এবং স্থানীয় উন্নয়ন, সামাজিক সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা করেন। সভা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে হ্যাডস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬