সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বাঙালি জাতিসত্তার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির সাথে নিবিড়ভাবে জড়িত বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পহেলা বৈশাখ-১৪৩৩ বঙ্গাব্দ। নতুন বছরকে বরণ করে নিতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল সকালে চুয়াডাঙ্গা চাঁদমারি মাঠ প্রাঙ্গন হতে সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজ মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা – আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাসুদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ লুৎফুন নাহার, সিভিল সার্জন ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রোভার স্কাউটস সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পহেলা বৈশাখ উদ্‌যাপনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও ডিবি সদস্য মোতায়েন করা হয়। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে সাইবার প্যাট্রোলিং জোরদার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬