মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বাঙালি জাতিসত্তার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির সাথে নিবিড়ভাবে জড়িত বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পহেলা বৈশাখ-১৪৩৩ বঙ্গাব্দ। নতুন বছরকে বরণ করে নিতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল সকালে চুয়াডাঙ্গা চাঁদমারি মাঠ প্রাঙ্গন হতে সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজ মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা - আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাসুদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ লুৎফুন নাহার, সিভিল সার্জন ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রোভার স্কাউটস সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পহেলা বৈশাখ উদ্যাপনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও ডিবি সদস্য মোতায়েন করা হয়। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে সাইবার প্যাট্রোলিং জোরদার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.