সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বিজয়নগর উপজেলা পরিদর্শনে করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টা

আজকের ক্রাইম নিউজ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ বিজয়নগর উপজেলা পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে তিনি উপজেলার খাল খনন কর্মসূচির আওতাধীন বোয়ালিয়া খাল পরিদর্শন করেন। এসময় তিনি উপজেলা পরিষদ কার্যালয় ও বিজয়নগর থানা ঘুরে দেখেন এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। সভায় তিনি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলোর কার্যকর সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে এ বিষয়ে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সখিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ফাতেমা, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

জেলা প্রশাসকের এ পরিদর্শন জনসেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং জনগণের কল্যাণ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিজয়নগর উপজেলা পরিদর্শনে করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ,

আপডেট সময় : ০৬:৫১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬