সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বানারীপাড়ায় খালে ভাসছিল ব্রিজ নির্মাণ শ্রমিকের লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় ইউনুস আলী (৬০) নামের এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে সন্ধ্যা নদীর শাখা এ খালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়। জানা গেছে, উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দেরহাওলা ব্রিজ নির্মাণ কাজের শ্রমিক ইউনুস আলী শুক্রবার (৩ এপ্রিল) বিকেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়। এ প্রসঙ্গে
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, খালে ভাসমান অবস্থায় ব্রিজ নির্মাণ কাজের শ্রমিক ইউনুস আলীর লাশটি উদ্ধার করে তার মৃত্যুর প্রকৃত কারন উদঘাটনে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় খালে ভাসছিল ব্রিজ নির্মাণ শ্রমিকের লাশ

আপডেট সময় : ১১:৪৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬