সংবাদ শিরোনাম ::
আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নেবার লাইনে দাড়ানো এনজিও কর্মীর স্ট্রোকে মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ১১৫ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়
ফুয়েল কার্ড নিতে গিয়ে স্ট্রোক করে লাইনে দাড়ানো এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ভেদামারী গ্রামের রফিউদ্দিন মোল্লার ছেলে বখতিয়ার হোসেন (৫০)ফুয়েল কার্ড সংগ্রহ করতে লাইনে দাড়ায়।এ সময় অতিরিক্ত ভিড়ের মধ্যে তিনি হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল সত্যতা নিশ্চিত করেছেন।
























