সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

চুয়াডাঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার সদরে তিন এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দল জ্বালানি তেল, সার ও বীজের দোকানে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে।

চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে একটি দল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ভালাইপুর মোড় ও দৌলৎদিয়াড় এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।এসময় জ্বালানি তেল, ওষুধ, সার ও বীজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকির সময় একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ সময় মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয় ও সংরক্ষণের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ভালাইপুর বাজার এলাকার মেসার্স কুদ্দুস বীজ ভাণ্ডার ও কীটনাশক নামক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া অবৈধভাবে সার বিক্রয় এবং বিক্রির ভাউচার সংরক্ষণ না করার অপরাধে একই আইনের ৪৫ ধারায় একই এলাকার মেসার্স নিউ তুষার ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, পরিমাপে কারচুপি বিশেষ করে ৫ লিটার তেলে ৩০০ মিলিলিটার কম দেওয়া এবং পরিমাপক যন্ত্রে কারচুপির অভিযোগে চুয়াডাঙ্গা শহরের অদূরে দৌলৎদিয়াড়ে অবস্থিত ‘মেসার্স রহমান অটোমোবাইল’কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই সব অভিযানে মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ঔষধ, বীজ ও শিশু খাদ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০১:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬