সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

দর্শনা বালিকা বিদ্যালয় শহীদ মিনারে মেয়েদের ব্যবহৃত বস্ত রেখে ছবি তুলে ফেসবুকে পোষ্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বালিকা বিদ্যালয় শহীদ মিনারে মেয়েদেরব্যবহৃত বস্তু তাঙ্গিয়ে ছবি তুলে ফেসবুকে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেওয়া বিভিন্ন ছবি স্ক্রিনশট সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। ওই দিন দুপুরে দর্শনা বালিকা বিদ্যালয়ের ভিতর শহীদ মিনার উপরে মেয়েদের আপত্তিকর জিনিস রাখার ঘটনা জানতে পারে বিদ্যালয় কর্তৃপক্ষ। জানতে পেয়ে সোমবার দুপুরে এই ঘটনায় দর্শনা বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির দর্শনা থানা পুলিশ কে অবহিত করেছেন।
এ বিষয়ে দর্শনা বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির সাথে কথা বলে তিনি বলেন, দর্শনা বালিকা বিদ্যালয় গ্রীষ্মকালীন প্রতিনিয়ত বিদ্যালয়ের ছুটি হয় দুপুর ২ টায়। স্কুল ছুটির পর আমরা স্কুলের সব গেট তালা দিয়ে চলে আসি। বিকালের দিকে কে বা কারা যুবকরা অবৈধ ভাবে স্কুল ভবনের ভিতরে প্রবেশ করতে পারে। তারা শহীদ মিনারে মেয়েদের ব্যবহৃত আপত্তিকর কিছু জিনিস রেখে ছবি তুলে ফেসবুকে দেওয়ার তথ্য আমরা পায়। তথ্য পাওয়ার পর দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসানের সাথে দেখা করি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, স্কুল বন্ধ বা ছুটি হওয়ার পর বেশ কিছু বহিরাগত যুবকরা প্রবেশ করে বলে আমরা ধারণা করছি। তারা ইতিপূর্বে বিদ্যালয়ে ভবনে ঢুকে বিভিন্ন দেওয়ালে আজেবাজে কথা লিখে রাখে। যেটি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের জন্য অগ্রনযোগ্য ভাষা। এসব ভাষা গুলো আমরা মাঝেমধ্যে মুছে দিয়েছি। কিন্তু এবারের ঘটনাটি আমাদের বিস্ময়কর করে তুলেছে। শহীদ মিনারের অবমাননা সহ মেয়েদের কেউ অবমাননা করা হচ্ছে। এজন্য প্রশাসনের নিকট আইনের সহযোগিতা কামনা করছি।এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে বিষয়টা জানিয়েছেন। একটি অভিযোগ লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে অভিযুক্তদের আইডেন্টিফাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনা বালিকা বিদ্যালয় শহীদ মিনারে মেয়েদের ব্যবহৃত বস্ত রেখে ছবি তুলে ফেসবুকে পোষ্ট

আপডেট সময় : ০১:৩০:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬