দর্শনায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
- আপডেট সময় : ১১:৩৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার
দর্শনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার প্রত্যুষে সূর্যোদয়ের সঙ্গে সকাল থেকেই দিনটি ঘিরে বিভিন্ন সামাজিক সংগঠন, পৌর বিএনপি’র রাজনৈতিক সংগঠন গুলো বিভিন্ন কর্মসূচির সূচনা করা হয়।
দিবসটি উপলক্ষে দর্শনা পৌর এলাকার কেরু এ্যান্ড কোম্পানির অভ্যন্তরে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এই শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও মেমনগর বিডি হাইস্কুল পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ মশিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, পৌর সমন্বয়ক মোঃ মাহবুবুল ইসলাম খোকন, মহিদুল ইসলাম, দর্শনা থানা ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেন, দর্শনা থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদুর রহমান লিঙ্কন, দর্শনা পৌর ছাত্রদল নেতা আব্দুর রহিম মুন্না, আঃ রাজ্জাক শাহীন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, হাজী মোখলেছুর রহমান, সমন্বয়ক রেজাউল ইসলাম, নাসির উদ্দিন খেদু, বিএনপি নেতা আজিজুল ইসলাম, আব্দুল কাদের, তোফাজ্জল ইসলাম তুফোন, আজিজুল হক প্রমুখ।এরপর সকাল ১০টায় স্বাধীনতা দিবস উপলক্ষে দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমানের নেতৃত্বে দর্শনা শহরে একটি বিশাল ও বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিল শেষে দর্শনা পৌর বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

























