সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

দামুড়হুদায় প্রাচীর নির্মাণ ঘিরে দুই পরিবারের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। মঙ্গলবার দিনগক রাত ১ টার দিকে উপজেলার মুক্তারপুর গ্রামে প্রাচীর নির্মাণ ঘিরে দুই পরিবারের সংঘর্ষে মাঝেরপাড়ার মওলা বক্স ঢালীর ছেলে শহিদুল ইসলাম ঢালী(৫২) চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন শহিদুল ইসলামের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে প্রতিপক্ষের কয়েকজন এতে বাধা দেন এবং প্রাচীর ভেঙে ফেলেন। পরে বিষয়টি মীমাংসার জন্য শহিদুল ইসলাম ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় প্রতিপক্ষের হামলায় শহিদুল ইসলামের মাথায় বাঁশের আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় শহিদুলকে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের স্বজন শাফায়েত সুজন জানান, হামলায় শিল্পী খাতুন ও আরবী খাতুন নামের আরও দুইজন আহত হয়েছেন। তারা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন, শরিকানা জমিতে প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদায় প্রাচীর নির্মাণ ঘিরে দুই পরিবারের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ০৫:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬