সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ঝালকাঠিতে খাল খনন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি : দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার উপ-প্রকল্পভুক্ত তুলাতুলির খাল (৩.৪১ কিলোমিটার) পুনঃখনন কাজের রবিবার শুভ উদ্বোধনের মাধ্যমে ঝালকাঠি জেলায় এ কার্যক্রমের শুভ সূচনা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দীন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ ঝালকাঠি এর প্রশাসক এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রিফাত আরা মৌরিসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বর্তমান সরকারের খাল, জলাধার ও পানিপ্রবাহ পুনরুদ্ধার, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গৃহীত কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ উদ্যোগ স্থানীয় কৃষি, মৎস্যসম্পদ, নৌ-চলাচল, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং জনজীবনের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে খাল খনন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

আপডেট সময় : ০১:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬